পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত।

বুধবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শকরপারিয়ানে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে ইসলামাবাদের শকরপারিয়ানে অঞ্চলের ‘চাদতারা’ জঙ্গলের কাছে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে।

যুদ্ধবিমানটি দেশটিতে আগামী ২৩ মার্চ প্যারেডে কুচকাওয়াচে অংশ নিতে রুটিন মাফিক অনুশীলনে ছিল। তবে এতে তাৎক্ষণিক হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.