করোনা আতঙ্ক: শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

করোনা ভাইরাস আতংকে কাপছে সারা বিশ্ব।
বাদ যায়নি বাংলাদেশও। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
বিদেশফেরত যাত্রীদের মাধ্যমে যেনো করোনা ভাইরাস না ছড়াতে পারে তার জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে দেশের প্রধান বিমানবন্দর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বিদেশ থেকে আসাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ না থাকলে বিদেশফেরত যাত্রীরা বাড়ি যেতে পারবেন। তবে বাড়িতে পৌঁছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শনিবার ইতালি থেকে ১৪২ জন দেশে আসার পর বিমানবন্দর থেকে তাদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ইতালি প্রবাসী আরও ১৫২ জন বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে এসেছেন। রবিবার (১৫ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান  বলেন, ‘ইতালি ফেরত ১৫২ জনকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে পাঠানো  হয়েছে। এছাড়া, শনিবার সকালে প্রথমে ১৪২ জন, পরে আরও  দুদফায় ৫৯ জন ইতালি থেকে আসেন। এরপর মধ্যরাতে আসেন ৫৮ জন। তাদের  স্বাস্থ্য পরীক্ষা করা হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.