২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল

করোনা আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার ( ১৫ মার্চ) একথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল এবং ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০-৩০ শতাংশ।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশের একটি, নভো এয়ারের ৫টি ও ইউএস-বাংলার ৫টি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে করোনার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.