আজকের পর বন্ধ হচ্ছে বিমানের কুয়ালালামপুরগামী ফ্লাইট

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় আগামীকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আজকের পর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ থাকবে। বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা ও রিজেন্টের কুয়ালালামপুরগামী ফ্লাইটও বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ থেকে মালিন্দো ও এয়ার এশিয়ার ফ্লাইটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন জানান, বিমানের কুয়ালালামপুরগামী আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইট বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে। এ জন্য যাত্রীদের নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই কাউন্টারে পৌঁছাতে অনুরোধ করেন তিনি।

বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.