শাহ আমানত বিমানবন্দর থেকে দেশের বাইরে কোনো বিমান যাবে না

করোনা ভাইরাস সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান দেশের বাইরে উড়াল দেবে না। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের পর থেকে আন্তর্জাতিক কোনো রুটেই কোনো বিমান না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক কমোডর সরওয়ার ই জামান। এতে আন্তর্জাতিক ৯টি রুটে চালু থাকা সবকটি বিমান চলাচল বন্ধ হয়ে গেলো।

এর আগে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সারজাহ রুটে ফ্লাইট চলাচল চালু ছিল। এ দুটিও বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.