৪টি বাদে দেশে সব এয়ারসংস্থার আন্তজার্তিক ফ্লাইট বাতিল

চারটি এয়ারলাইন্স ছাড়া শনিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস ঠেকাতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে এ ঘোষণা কার্যকর হবে।

যে চারটি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকবে সেগুলো হলো- থাই এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক, চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

গতকাল বিমানবন্দরে প্রতিদিন ডিউটি করছেন এমন একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমাদের দেশের বিমানবন্দর যদি এক সপ্তাহ আগে বন্ধের উদ্যোগ নেয়া হতো তাহলে আজকে করোনাভাইরাসের রোগী শনাক্ত হতো না। মূলত এই ভাইরাসটি বিদেশ থেকেই যাত্রীরা নিয়ে আসছে। সেটাই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি’। বিমান ম্যানেজমেন্টের উচিত হবে তাদের ফ্লাইট আপাতত কয়েক দিন বন্ধ রাখা। বর্তমানে বিমানবন্দর এলাকার অনেক স্থান খা খা করছে। তার পরও যাদের ডিউটি দেয়া হচ্ছে তাদের তো আর না গিয়ে উপায় নেই। যেসব এয়ারক্রাফট চলছে না সেগুলো হ্যাংগারে আছে। তবে এসব মেইনটেন্যান্সের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশলীরা নিয়মিত অফিস করছেন। তবে সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.