বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন বিপাশা

Bipasha_karan1459491445জন আব্রাহাম, দিনো মরেয়া এবং হার্মান বাওয়েজা সকলের সঙ্গেই প্রেমের সম্পর্কের কথা শোনা গেছে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিই পরিণতি পায়নি।

এদিকে গত দুই বছর ধরে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেম করছেন বিপাশা। শোনা যাচ্ছে, এপ্রিলের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। এ নিয়ে নানা রকম গুঞ্জন শোনা গেলেও নীরব রয়েছেন তারা। অবশেষে করণের সঙ্গে বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন বিপাশা।

সম্প্রতি দিল্লিতে ‘সেইকো’ ব্র্যান্ডের ঘড়ির শো রুম উদ্বোধন অনু্ষ্ঠানে হাজির হয়েছিলেন বিপাশা। সেখানে তাকে তার বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘যখন এটি (বিয়ে) হবে তখন জানতে পারবেন।’

এর আগে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, এপ্রিলের শেষে বিয়ের পিঁড়িতে বসছেন বিপাশা। এ অভিনেত্রীর খারের বাড়িতে ছোট পরিসরে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে পরিবারের সদস্য এবং কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। তবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে মু্ম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে।

অ্যালোন সিনেমার সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকেই চুটিয়ে প্রেম করছিলেন তারা। করণ সিং গ্রোভার এর আগে দুটি বিয়ে করলেও বিপাশার এটি হবে প্রথম বিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.