বাংলাদেশি যাত্রীদের জন্য এয়ার এরাবিয়া’র বিশেষ ঘোষণা

এভিয়েশন নিউজ রিপোর্টঃ সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া এবং দেশে ফিরতে চাওয়া অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা প্রতিনিয়ত বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন।
বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারিয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে। দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন তারা। চাকরি না থাকায় সংযুক্ত আরব আমিরাতের মতো জায়গায় নিজেদের থাকা-খাওয়ার ব্যয় মেটাতে পারছেন না তারা।
এরইমধ্যে এয়ার এরাবিয়া বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করবে এমন খবর শোনার পর অনেক প্রবাসী বাংলাদেশি এবং আটকে পড়া বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ঢাকা এবং চট্টগ্রামের ফ্লাইটের টিকেট ক্রয় করেন।
কিন্তু কারণবশত বাতিল হয় এয়ার এরাবিয়ার ফ্লাইট। বাংলাদেশি যাত্রীদের জন্য ঘোষণা আসে এয়ার এরাবিয়া’র কাছ থেকে।
জানা যায় বিমানসংস্থা এয়ার এরাবিয়া তাদের সকল নির্ধারিত ট্রিপ আগামী ১৫ জুন পর্যন্ত বাতিল করেছে। তাই যারা এয়ারারাবিয়া’র টিকেট কেটে ছিলেন তাদের ক্রয় কৃত টিকেটের মূল্য যাত্রীদের পিএনআর-এ জমা হয়েছে। পরবর্তিতে ফ্লাইট চালু হলে এয়ার এরাবিয়াতে ভ্রমণের সময় যাত্রীদের উক্ত টিকেটের টাকা সমন্বয় করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.