থাই লায়ন এয়ারের ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

আজ শনিবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে তৃতীয় দফায় আরও ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন। ঢাকাস্থ থাই দূতাবাসের উদ্যোগে থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে নিজ দেশে পাঠানো হয়।

ফ্লাইটটি আজ সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে থাই দূতাবাস গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। এরপর ১৪ মে আরেকটি ফ্লাইটে দেশে ফিরে যান ১৯৭ জন।

থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.