জুলাই থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে ভারত

পরিস্থিতি স্বাভাবিক থাকলে সম্ভবত জুলাই থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক যাত্রী বিমান চালাতে পারে ভারত।
বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী৷ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী বিমান পুনরায় চালু করার ব্যাপারে ভারত পরিকল্পনা করছে বলেও জানান তিনি৷ এদিন টুইটারে মন্ত্রী জানান, ‘আমরা পরিস্থিতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে পারব৷ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হলেই আমরা আন্তর্জাতিক বিমানগুলি পুনরায় চালু করার বিষয়ে বিবেচনা করব। আমাদের সেই দেশগুলিতেও বিমান চালাতে চাইছি, যেখান থেকে বিদেশী নাগরিকরা এখানে আসতে চাই৷’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.