আগামীকাল চালু হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেল আগামী ৮ জুন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ফের চালু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হোটেলটি। অতিথিদের সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। হোটেলের প্রবেশমুখে প্রত্যেককে দেওয়া হবে ফেস মাস্ক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্যান প্যাসিফিক সোনারগাঁও কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ডাইভার্সি স্যানিটাইজেশন করপোরেশনের ‘সুরক্ষা সনদের’ কঠোর মানদণ্ডগুলো নিশ্চিত করে হোটেলটির কার্যক্রম শুরু করা হচ্ছে।

অতিথি, পৃষ্ঠপোষক ও হোটেলকর্মীদের সুরক্ষায় প্রতিটি আউটলেটে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। হাত জীবাণুমুক্ত রাখতে সবাই এটি ব্যবহার করতে পারবেন।
কঠোর স্বাস্থ্যবিধি মেনে অতিথিরা আগের মতো সব সুবিধা উপভোগ করতে পারবেন। অতিথিদের জন্য নতুন বিশেষায়িত মেন্যু ও আকর্ষণীয় নতুন খাবার থাকবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.