প্রশিক্ষণরত বিমান ভেঙে মৃত ২

ভারতের ওডিশার ঢেঙ্কানালে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান। এই ঘটনায় মৃত্যু হল প্রশিক্ষণরত এক মহিলা পাইলট ও তাঁর প্রশিক্ষকের।
ঢেঙ্কানালের অতিরিক্ত জেলা প্রশাসক বিকে নায়েক জানিয়েছেন, বিরাসালার গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট-এ দুই আসনবিশিষ্ট বিমানটি ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ক্যাপ্টেন সঞ্জীব কুমার ঝাঁ-র। তিনি বিহারের বাসিন্দা এবং আনিস ফতিমা নামে প্রশিক্ষণরত এক মহিলা পাইলটের। তিনি তামিলনাড়ুর বাসিন্দা।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর দু’জনকে কামাক্ষানগরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে’। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার দরুণ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.