করোনাভাইরাস পরিস্তিতির মধ্যে আটকে পড়া ভারতের নাগরিকদের নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড বিমান ঢাকা ছেড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড বিমান ১৬৬ জন ভারতীয় নাগরিক নিয়ে ভারতের উদ্দেশে ছেড়ে যায়। বিমানটি যাত্রীদের দিল্লি ও আহমেদাবাদে পৌঁছে দেবে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৮ মে করোনা মহামারির কারণে বিদেশে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করে নয়া দিল্লি। ‘বন্দে ভারত মিশন’ কর্মসূচির আওতায় এখন চলছে তৃতীয় পর্যায়ের কার্যক্রম।