ফ্লাইট নেই, আটকা পড়েছেন অনেক ফ্রান্স প্রবাসী

করোনা মহামারীতে ফ্লাইট না থাকায় বাংলাদেশে আটকা পড়েছেন অনেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি।
তবে, তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটি নেতারা।
অন্যদিকে ইউরোপে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, জীবনযাত্রা কিছুটা স্বাভাবিকের পথে।

গত কয়েক মাস ধরে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়টি দেশে করোনা তাণ্ডব চালানোর পর এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে জনজীবন।
পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
খুলে দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান।
করোনা সংকটের মধ্যে গত কয়েক সপ্তাহ জুড়ে ফ্রান্স জুড়ে বর্ণবাদ পুলিশের সহিংসতার বিরুদ্ধে আন্দোলন,
অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের আন্দোলনসহ বেশ কয়েকটি আন্দোলন চলছে। এতে সংকটে পড়েছে দেশের অর্থনীতি।

এদিকে দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মনে করেন জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক দিকে গেলেও ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিষয় চাঙ্গা হতে আরও সময় লাগবে।

এদিকে করোনাভাইরাসের জন্য বাংলাদেশে আটকা পড়েছে অনেক ফ্রান্স প্রবাসী।
তাদের মধ্যে অনেকে বিশেষ ফ্লাইটে যেতে পারলেও অনেকে আটকা আছেন বাংলাদেশে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.