লন্ডন থেকে ২৮ যাত্রী নিয়ে ফিরেছে বিমানের ফিরতি সিডিউল ফ্লাইট

লন্ডন থেকে সরাসরি শাহজালালে, সিলেট যায়নি

লন্ডন থেকে ২৮ যাত্রী নিয়ে ফিরেছে বিমানের ফিরতি সিডিউল ফ্লাইট। সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরার পথে ফ্লাইটি সিলেট হয়ে ফেরার কথা থাকলেও সিলেট যায়নি। জানাগেছে যাত্রী কম থাকায় খরচ বাচাতে সরাসরি ঢাকায় ফিরে আসে। এই ক্ষেত্রে সিলেটের যাত্রীদের অভ্যন্তরিন ফ্লাইটে সিলেট পাঠানো হবে বলে বিমান সুত্রে জানাগেছে।

এর আগে গত রোববার বিমানের প্রথম ফ্লাইট লন্ডন যায়। যাওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  যাত্রী ছিলেন ১৮৭ জন। তাদের মধ্যে ৫ জন শিশু। সকাল ১০টা ১৫ মিনিটে যাত্রা করার কথা থাকলেও বিমান ছেড়েছে ১২টা ২ মিনিটে। ফ্লাইটটি হিথ্রো আন্তজাতিক বিমানবন্দরে পৌছায় ওইদিন ৫টা ২৯ মিনিটে। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হয়।

করোনা ভাইরাস মোকাবেলায় বিমানের ওই উড়োজাহাজটির আসন বিন্যাস করা হয়েছে সোস্যাল ডিসটেন্সিং মেনটেইন করে। একটি আসনের পর একটি আসন যাত্রীদের জন্য নিষিদ্ধ করে চিহ্ন একে দেয়া হয়েছে। জিবানু মুক্ত করণ ওষুধ দিয়ে পুরো উড়োজাহাজটি পরিস্কার করা হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.