বাংলাদেশি পেশাজীবীদের জন্য ভিসা বন্ধ করল দক্ষিণ কোরিয়া

বাংলাদেশি পেশাজীবী নাগরিকদের জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা বন্ধ ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া।
একই সঙ্গে চার্টার্ড ও অনিয়মিত ফ্লাইটের অনুমতি দেওয়াও সীমিত করা হয়েছে।

সোমবার (২২ জুন) দেশটির সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৮ জুন বাংলাদেশ থেকে আগত বিশেষ ফ্লাইটের যাত্রীদের ১১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার
পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার কূটনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী ছাড়া অন্যান্য পেশাজীবী বাংলাদেশি নাগরিকদের
ভিসা দেওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। এ নির্দেশনা মঙ্গলবার (২৩ জুন) থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, সেইসঙ্গে চার্টার্ড ও অনিয়মিত ফ্লাইটের অনুমতি দেওয়াও সীমিত রাখা হবে।
তবে নিয়মিত ফ্লাইট চালু হলে ই-নাইন ভিসাধারী ইপিএস কর্মী এবং ছাত্রদের দক্ষিণ কোরিয়ায় আসার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
ই-নাইন ভিসাধারীদের ক্ষেত্রে ‘কোভিড-১৯ সংক্রমিত নয়’ মর্মে সার্টিফিকেটসহ ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে অবস্থানকালীন পৃথক
বাসস্থানের নিশ্চয়তা অবশ্যই দিতে হবে।

এ অবস্থায় দূতাবাসের পক্ষ থেকে- দেশটিতে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য নিয়মিত ফ্লাইটে অথবা চার্টার্ড বা অনিয়মিত
ফ্লাইটে আগমনকারী যাত্রীদের ‘কোভিড-১৯ সংক্রমিত নয়’ মর্মে সার্টিফিকেট সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.