ছুটিতে থাকা প্রবাসীদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে গেল

করোনা পরিস্থিতিতে ছুটিতে থাকা বিদেশি নাগরিকরা সৌদি আরবে আসতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সৌদির বাইরে থাকা প্রবাসীদের পুনরায় দেশটিতে প্রবেশে ভিসা পুনঃনবায়ন করার প্রক্রিয়াটি করোনভাইরাস মহামারীর সংকট শেষ হওয়ার পর চালু হবে।

জাওয়াজাত তাদের টুইটার অ্যাকাউন্টে এ তথ্যটি জানিয়েছে। বর্তমানে যারা সৌদির বাইরে থাকায় ভিসা শেষ হয়ে গেছে এমন বেশ কয়েকজন প্রবাসীর প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।

সৌদির পাসপোর্ট অধিদফতর বলছে, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে আনুষ্ঠানিকভাবে তা তাদের অফিসিয়াল পেজে ঘোষণা করা হবে।

সুত্র যুগান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.