৭ দিনের জন্য ঢাকায় ফ্লাইট স্থগিত করলো এয়ার এরাবিয়া

আগামীকাল ঢাকায় আসছে না এয়ার এরাবিয়া

সাত দিনের জন্য ঢাকায় ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানসংস্থা এয়ার এরাবিয়া।

একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি এভিয়েশন নিউজকে নিশ্চিত করেছে।
ঢাকায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার এরাবিয়া।

গত শুক্রবারে ঢাকায় করোনা পরবর্তী প্রথম ফ্লাইট পরিচালনা করে বিমান সংস্থাটি।

আগামীকাল বুধবার তাদের দ্বিতীয় ফ্লাইট পরিচালনার কথা থাকলেও পরিচালনা করা হচ্ছেনা ফ্লাইটটি।
নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স এ পর্যন্ত ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার এ্যারাবিয়া অন্যতম। সপ্তাহের প্রতি বুধবার ও শুক্রবার এয়ার এ্যারাবিয়াকে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.