কানাডায় আটকে বাংলাদেশ বিমানের তিনটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ

যাত্রীসেবার মান বাড়ানোর ঘোষণা দিয়ে ২০১৮ সালে ড্যাশ-৮ কিউ ৪০০ এনজি মডেলের তিনটি নতুন

উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের কাছ থেকে কেনার পর চলতি বছরের

মে, জুন ও জুলাইয়ে উড়োজাহাজ তিনটি বাংলাদেশে আসার কথা ছিল।

কিন্তু গত দুই মাসে একটি উড়োজাহাজও বিমানবহরে যুক্ত হয়নি। জুলাই মাসেও তৃতীয় ড্যাশটি আসার সম্ভাবনা নেই।
করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় উড়োজাহাজগুলো সরবরাহ করতে পারছে না বম্বার্ডিয়ার ইনকরপোরেশন।

আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে পর্যায়ক্রমে উড়োজাহাজগুলো দেশে আনা হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ।
এতে বিমানই লাভবান হয়েছে। রক্ষণাবেক্ষণ খরচ লাগছে না। তা ছাড়া সময়মতো সরবরাহ করতে না পারায়

বম্বার্ডিয়ার ইনকরপোরেশন বাড়তি অর্থ দেবে বিমানকে।
এ কথা জানিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গত সোমবার বলেন, নির্ধারিত সময়ের কয়েক মাস পর তিনটি ড্যাশ বাংলাদেশে আনা হবে। সময়মতো সরবরাহ করতে না পারায় বম্বার্ডিয়ার ইনকরপোরেশন বিমানকে বাড়তি টাকা দেবে।
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে এগুলো আসবে। এগুলো দেশে আনার জন্য বিমানের পাইলটরা কানাডায় যাবেন।

বিমানবহরে বর্তমানে উড়োজাহাজের সংখ্যা ১৮। এর মধ্য নিজস্ব উড়োজাহাজ ছিল ১২টি। এগুলো হলো চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ। বাকি ছয়টি লিজে আনা হয়েছে। লিজে আনা উড়োজাহাজের মধ্যে দুটি ড্যাশ উড়োজাহাজ রয়েছে। এই দুটি ড্যাশের একটি বিমান কিনে নিয়েছে। সব মিলিয়ে বিমানের নিজস্ব উড়োজাহাজ ১৩টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.