বাংলাদেশে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধে উদ্বেগ বিএনপির

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বিএনপি।
বর্তমানে দেশ আন্তর্জাতিক সংকটে উল্লেখ করে এ উদ্বেগ জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এ উদ্বেগের কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ তাদের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এটা মারাত্মক অ্যালার্মিং (উদ্বেগজনক)।
পরবর্তীতে মানুষ নেয়া পুরোপুরি বন্ধ করে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে বিদেশে লোক পাঠানোর চেষ্টার জন্যই এই পরিণাম।
অথচ এর সঙ্গে সরকারের উচ্চ মহলের সম্পৃক্ততা দিন দিন পরিষ্কার হচ্ছে।

দেশের স্বাস্থ্য বিভাগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,স্বাস্থ্য বিভাগের সকল ব্যর্থতার দায় সরকারের।
সরকার করোনা সংকটে জাতীয় ঐক্য গঠন না করে দলীয় দৃষ্টিকোণ থেকে নিজেদের মতো কাজ করতে গিয়ে জনগণকে ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে এখনো সরকারের গাফিলতি রয়েছে।
মাস্ক না পরলে শাস্তির ঘোষণা দিলেও তার কার্যকারিতা নেই। তাদের সমন্বয়হীনতা ও উদাসীনতায় দেশ আজ মহাঝুঁকির মুখে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.