কর্মচারীদের বেতন ছাঁটাইয়ের পথে এয়ার ইন্ডিয়া

করোনা মহামারীর দরুণ ভারতের বিমানশিল্পের উপর ব্যাপক প্রভাব পড়েছে।
শুধুমাত্র জুলাই মাসেই ৮৮ শতাংশ আর্থিক মন্দার কারণে এয়ার ইন্ডিয়ার সমস্ত কর্মচারীদের বেতন ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। ছোট বিমান সংস্থাগুলো পাইলটের বেতন ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। একই নিয়মে চলছে এয়ার ইন্ডিয়াও।

৫ অগস্ট সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুধু এয়ার ইন্ডিয়াই নয়, অন্যান্য উড়ান সংস্থাও কোভিড মহামারির কারণে সংকটের মুখে।
জুলাই মাসেও সংস্থার আয়ের পরিমাণ ৮৮ শতাংশ পড়ে গিয়েছে।
ইতিমধ্যে ব্যাংক ও অন্যান্যদের থেকে নেওয়া ঋণ পরিশোধ করার জন্য সংস্থার মূলধন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মূল সংস্থা এয়ার ইন্ডিয়া কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে কিছু প্রকল্পও কার্যকর করেছে।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং মূল সংস্থাটির কাছ থেকে এই মর্মে নির্দেশিকা পাওয়ার পরই প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে।
সেই কারণে যতক্ষণ পর্যন্ত এই মহামারীর প্রকোপ কমছে, ততক্ষণ সংস্থার কর্মীদের ত্যাগ স্বীকার করা উচিত। না হলে সংস্থার আয়ের উপর বিরূপ প্রভাব পড়বে।

বিমান চালকদের ভাতা ৪০ শতাংশ কমেছে। এর মধ্যে রয়েছে নানারকম ভাতা রয়েছে।
গ্রাউন্ড কর্মচারীদের জন্য, ২৫ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাদের ক্ষেত্রে ৫ শতাংশ হ্রাস করা হবে।
সিনিয়র অফিসার ছাড়াও এই স্তরের উপরে কর্মীদের গ্রেড পেও ৭.৫ শতাংশ হ্রাস করা হবে।
ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, পাইলট, কো-পাইলটদের বেতন ৪০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.