নভোএয়ার-এ কক্সবাজার ভ্রমণ করুন জন প্রতি ১,৭৭৭ টাকায়

জন প্রতি ১,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষনীয় প্যাকেজ ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দুই জনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।
ঢাকা ছাড়াও দেশের যে কোনও প্রান্ত থেকে জন প্রতি ২,৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।
ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
রয়েল টিউলিপ পার্ল বীচ রিসোর্ট, সায়মন বীচ রিসোর্ট, লং বীচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়িার ব্যাংক, এবি ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.