এভিয়েশন নিউজ রিপোর্টঃ
চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে সাম্প্রতিক ফ্লাইটগুলিতে বেশ কয়েকজন যাত্রী
করোনা পসেটিভ হওয়ায় তিনটি বিমানসংস্থার ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই তিন বিমান সংস্থাগুলো হল- ইতিহাদ এয়ারওয়েজ , চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সে।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে, অন্য দুটি এয়ারলাইন্সের ক্ষেত্রে স্থগিতাদেশ এক সপ্তাহ চলবে।
চীনের বর্তমান নীতিমালা অনুসারে কোনা যাত্রীবাহী এয়ারলাইন্সে কোনো করোনা পসিটিভ যাত্রী না থাকলে বিমানসংস্থাটি চীনে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করতে পারবে।
