টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট চলাচল শুরু

দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও ঢাকার সঙ্গে ফ্লাইট চালু করল তুরস্ক।
সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে এ ফ্লাইট চালু হয়েছে।
তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্স ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে।
করোনাভাইরাস মহামারীতে ১৭ জুলাই থেকে এই রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।
টার্কিশ এয়ারলাইন্সের মার্কেটিং ম্যানেজার এ সাত্তার সিদ্দিকী রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
টার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১২ ফ্লাইটটি সোমবার ঢাকার উদ্দেশে ইস্তাম্বুল ছেড়ে যায়।
ফ্লাইটটি শনি, রোব, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারও চলবে।
বুধবার টিকে৭১৩ সপ্তাহের বুধ, বৃহস্পতি, শুক্র, রোব ও সোমবার ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
গত ১২ জুন থেকে তুরস্ক তাদের সবদেশের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে।
সীমান্তবর্তী সবদেশের নাগরিক টার্কিশ ইমিগ্রেশন রুলস মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.