ওমান প্রবাসীদের আগে ফেরা, পরে নতুন ভিসার চিন্তা

ওমানে করোনা পরিস্থিতিতে নিজ দেশ আটকেপড়া প্রবাসীদের ফিরে আসার মূল্যায়নের আগে নতুন পর্যটন ও কাজের ভিসা (আকামা) দেওয়ার পরিকল্পনা সরকারের নেই ওমানের।
এখন পর্যন্ত এ ধরনের নতুন কোনো ভিসা ইস্যু করা হয়নি।

ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনও নতুন পর্যটক বা কাজের ভিসা জারি করিনি’।

তিনি বলেন, বৈধ আবাসিক ভিসা প্রাপ্ত নাগরিক এবং বৈধ আকামার প্রবাসীদের জন্য প্রাথমিকভাবে ওমান প্রবেশের দরজা উন্মুক্ত করা হয়েছে।
তারপরে এই অভিজ্ঞতা মূল্যায়ন করা যেতে পারে, সবার জন্য পথ খোলা সম্ভব কিনা? অন্যান্য ভিসায় ওমানে আসবে কিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.