সরকারি সহায়তা শেষ হতেই কর্মী ছাঁটাই শুরু

করোনা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের নেয়া আর্থিক সহযোগিতামূলক প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকেই হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে বিমানসংস্থা আমেরিকান এয়ারলাইন্সগুলো।

শুক্রবার বিবিসি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দু’টি বিমান সংস্থাই ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।
এর মধ্যে অ্যামেরিকান এয়ারলাইন্স ১৯ হাজার ও ইউনাইটেড এয়ারলাইন্স ১৩ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মহামারির কারণে ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছে উল্লেখ করে এই দু’টি বিমান সংস্থা বলছে, সরকারের আর্থিক সহযোগিতা প্যাকেজ অব্যাহত থাকলে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে।
যদিও এরই মধ্যে মার্কিন সরকার তাদের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.