ফ্লাইটে জঙ্গি থাকার অভিযোগ, অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ

এয়ার ইন্ডিয়ার দিল্লী- গোয়াগামী একটি বিমানে জঙ্গি থাকার ঘটনায় উত্তেজনা ছড়ায় বিমানবন্দর চত্বরে। ফ্লাইটে উপস্থিত যাত্রীরা দাবি জানায়, বিমানের মধ্যে এক আতঙ্কবাদী রয়েছেন।
তাদের অভিযোগের উপর ভিত্তি করেই, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি “বিশেষ সেল” এর কর্মকর্তা বলে দাবি করেছিলেন। যার জেরেই বিমান মধ্যস্থ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
তারা ধারণা করেন, ওই ব্যক্তি সন্ত্রাসবাদী।
তাদের কথার উপর ভিত্তি করেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডাবোলিম বিমানবন্দর থানার সাথে যুক্ত এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমান মধ্যস্থ এক যাত্রী জিয়া-উল-হককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ব্যক্তির বয়স প্রায় ৩০ বছর।
প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারমাস্য হীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.