যুক্তরাজ্যের হিথরো থেকে সিলেটে আসা ৯৯ জন কোয়ারেন্টিনে

আজ সোমবার যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৩১ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে ওই ফ্লাইট থেকে ৯৯ যাত্রী সিলেটে নামেন। সিলেটে আসা আরও ৯৯ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদের নতুন নিয়মে চার দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।

যুক্তরাজ্য ফেরত ব্যক্তিদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এলে নিজ বাড়িতে আরও ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে। ফলাফল পজিটিভ এলে সরকার–নির্ধারিত আইসোলেশন সেন্টারে তাঁদের ভর্তি করা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৩১ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি থেকে ৯৯ যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানের ফ্লাইটটিতে থাকা বাকি ৩২ যাত্রী বেলা ১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানন্দর থেকে শহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, আজ যুক্তরাজ্যফেরত যাত্রীদের নতুন নিয়মে কোয়ারেন্টিন নিশ্চিত করতে দুপুরেই প্রশাসনের ব্যবস্থাপনায় নির্ধারিত হোটেলগুলোতে নিয়ে যাওয়া হয়।

সপ্তাহে সোম ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট যুক্তরাজ্য থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে সপ্তাহে একটি ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.