চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকায় ৪৩ বাংলাদেশির মৃত্যু

চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ৩৩ জন, মোজাম্বিকে ৫ জন, লিসোথু ২ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলি, পিটিয়ে, ছুরিকাঘাতে খুন হয়েছেন ৬ জন।

বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং করোনা আক্রান্ত হয়ে ও করোনার লক্ষণ নিয়ে দক্ষিণ আফ্রিকায় ২১ জন, মোজাম্বিকে ৫ জন, লিসোথু ২ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ জানুয়ারির শেষের দিকে নির্মমভাবে খুন হতে হয়েছেন নোয়াখালীর জাহাঙ্গীর আলম লিটন (৪০)। তিনি ১৯ মাস আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.