সৌদি আরবের স্থানীয় সময় গত বুধবার রাতে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর নাম আবদুল হাই টুকু (৪৮)।
তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ বসুর হাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মোবারক আলী সারেং বাড়ির মজিবুল হকের ছেলে।
আজ শুক্রবার নিহতের ভাগিনা আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল হাই টুকু জেদ্দা শহরে কাজে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সংঘর্ষে তিনি মারা যান।
বর্তমানে জেদ্দার স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে নিহতের মরদেহ রাখা হয়েছে।