আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি)স্থানীয় সরকারের বিবৃতির বরাতে চীনের সিনহুয়া বার্তা সংস্থা এ তথ্য জানায়।
বিবৃতি বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
বিমান হামলায় নিহতের ঘটনায় এখন পর্যন্ত তালেবানের কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
