প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

গতকাল সোমবার প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন ক্রু সামান্য আহত হয়েছেন।

সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল। মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা।

স্থানীয় সময় ১০টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.