বুধবার সৌদি আরবের মদিনায় আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় ভায়াবহ আগুন লেগে ৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো.মহসীন হোসেন বুধবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।