কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার

কুয়েতে মানব ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে গ্রেফতার করার পর তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে যে রায় ঘোষণা করেছে কুয়েত- সেই রায়ের কপি পেয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শুক্রবার রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের কপি পেয়ে ইতোমধ্যে সেটি জাতীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলেও জানান ড. মোমেন।

মন্ত্রী বলেন, পাপুলের রায়ের কপি আমরা পেয়েছি। ৬১ পৃষ্ঠার রায়টি আরবি ও ইংরেজি ভাষায় লেখা। আইন অনুযায়ী, রায়ের কপি মাননীয় স্পিকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছি। বাকি অ্যাকশান (ব্যবস্থা) তারা নেবে।

ড. মোমেন বলেন, আমরা রায়ের বারডিক্টটা (রায়) পেলাম। আমাদের দেশের মতো কুয়েতেও বারডিক্ট আসতে অনেক দেরি হয়, লিখতে অনেক সময় লাগে। আমরা এটা নিয়ে পেরেশানিতে ছিলাম। আপনাদের মিডিয়া প্রায়ই গিয়ে এটা নিয়ে জানতে চান, স্পিকারও প্রায়ই এটা নিয়ে ফোন করেন। রায় আসার সঙ্গে সঙ্গেই আমরা যথাস্থানে পাঠিয়ে দিয়েছি।

পাপুলের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রায়ের কপি জাতীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পাপুলের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে। তারা সিদ্ধান্ত নেবে।
হাজার টাকা।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.