শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত

করোনার (কোভিড-১৯) ধাক্কা সামলে ভারত শিগগির ই-ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে।
শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা আছে।

ভারতে স্বাস্থ্যসেবার সুবিধা দেশটির মেডিকেল ট্যুরিজমকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য।
বিগত কিছু বছরে মেডিকেল ট্যুরিজমে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.