রাশিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়া ও মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনির ওপর দমন নীতি এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইইউ।

গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করলেও ইইউ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। কারণ এটা সাধারণ মানুষকে আঘাত করতে পারে।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রজোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐকমত্য অর্জন করা সব সময় যে সহজ হয়, তা নয়।
তবে রাশিয়া ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতির আলোকে এই দুই দেশের ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে তেমন মতভেদ দেখা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.