দেখতে খারাপ হওয়ায় চাকরি হয়নি, অস্ত্রপচারে চেহারা পরিবর্তন!

চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু দেখতে খারাপ হওয়ায় অনেকেই নাকি তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন।
নিজেকে এভাবে ‘হাসির পাত্র’ হতে দেখে খুবই খারাপ লেগেছিল তার।
আর সেকারণেই প্লাস্টিক সার্জারি। তাও একবারে থামেননি; ৯ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভিয়েতনামের যুবক ডো কোয়েইন।

চীনের সঙ্গে সীমান্ত সমস্যার জেরে ভারতে টিকটক বন্ধ।
কিন্তু অন্যান্য দেশে তাতে কোনও নিষেধাজ্ঞা নেই।
২৬ বছর বয়সী ডো টিকটক অ্যাকাউন্টে নিজের আগের ছবি এবং ৯টি প্লাস্টিক সার্জারির পর বর্তমান ছবি পোস্ট করেন।
আর সেটা দেখার পরই অবাক হয়ে যান নেটিজেনরা। কারণ দু’টি ছবিই ছিল ভিন্ন।
এরপরই এই নিয়ে নেটিজেনরা তাকে এই বিষয়ে প্রশ্ন করতে থাকেন।

শেষপর্যন্ত ডো নিজেই সত্যিটাও জানিয়ে দেন। আসলে একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন তিনি।
তাকে দেখতে খারাপ হওয়ায় সেখানে উপস্থিত অনেকেই মজা করেছিলেন।
এই কারণেই প্লাস্টিক সার্জারির করার বিষয়ে মনস্থির করেন।
শেষ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডং বা বাংলাদেশি মুদ্রায় ১৩ দশমিক ৭ লাখ টাকা খরচ করে ৯টি প্লাস্টিক সার্জারি করান।
যার মধ্যে ছিল রিনোপ্লাস্টি, চিবুক, ঠোঁটের অস্ত্রোপচারও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.