রমজানে নিত্যপণ্যের দাম কমল মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতি বছরের মতো এবারও রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কুয়েতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যে ছাড় দেয়া হয়েছে। বিশেষ ছাড় পেয়ে আনন্দিত প্রবাসীরা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান এলেই ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। পণ্যের বিভিন্ন অফার আর মূল্য ছাড়ের মাধ্যমে কে কত কম দামে জিনিসপত্র বিক্রি করতে পারবেন, সেই চেষ্টা দেখা মিলছে সর্বত্র।

কুয়েতেও একই চিত্র। কুয়েতে সুপার মার্কেট থেকে শুরু করে ছোট ছোট দোকানে রমজানকে কেন্দ্র করে চলে জমজমাট বেচাকেনা। দেশটিতে রমজান মাসে সীমিত লাভে বিক্রি হয় মাছ, মাংস, ফল, শাকসবজি থেকে শুরু করে চাল, তেল, চিনি, দুধসহ নিত্যপণ্য। অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দেয়া হয় পছন্দের পণ্যটি।

সরকারি সংস্থা এখানে প্রতিনিয়ত পণ্যের দাম ও মান নজরদারি করছে। তাই দেশটির সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

বাংলাদেশি এক প্রবাসী বলেন, দেশটির সরকারকে ধন্যবাদ জানাই এ কারণে যে রমজান উপলক্ষে নিত্যপণ্য জিনিসগুলো কম দাম নিয়ন্ত্রণে রেখেছে। আর আমরা কিনতে পারার জন্য তাদের ধন্যবাদ জানাই।

আরেক প্রবাসী বলেন, বাংলাদেশের যেসব ব্যবসায়ী আছেন তারা উন্নত বিশ্ব বা আরব দেশ থেকে শিক্ষা নিয়ে ব্যবসা করুন। এখানে রমজান এলে সব কিছুর দাম কমানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.