ভারত ফেরত চারজন কোয়ারেন্টাইন থেকে পালালেন

রোববার (১৮ এপ্রিল) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে ভারত ফেরত চারজন পালিয়ে যান।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে রোববার বিকালে ভারত থেকে ১২ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরেন। কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়।

ভারত থেকে দেশে ফেরত আসাদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিনে অবস্থান বাধ্যতামূলক করা হয়। সেখান থেকে রাতেই চারজন পালিয়ে গেছেন। বর্তমানে আটজন সেখানে অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, পালিয়ে যাওয়া ওই চারজনের ঠিকানায় খোঁজ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.