ভারতে থাকা বাংলাদেশিরা ১৪ দিন ফিরতে পারবেন না

সোমবার থেকে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ-ভারত সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই ১৪ দিন সীমান্তে কেউ যাতায়াত করতে পারবেন না। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলবে।

ভারতে দুই হাজারের মতো বাংলাদেশি সরাকারের এই সিদ্ধান্তের কারণে আটকা পড়েছেন। একটি সূত্র জানিয়েছে, ভারতে অবস্থান করা দুই হাজার বাংলাদেশির মধ্যে ১৫০০ রোগী ও ৫০০ জন ব্যবসায়ী। ঈদ উপলক্ষে তারা কেনাকাটা করতে ভারতে গিয়েছিলেন। দুই সপ্তাহের জন্য সীমান্তে কড়াকাড়ি আরোপ করায় তারা দেশে ঢুকতে পারবেন না।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হাই-কমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে বলেন, মোটামুাটি দু’হাজারের মতো বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। তবে এখনই সঠিকভাবে বলতে পারবো না। কতজন রোগী, কতজন আদার্স। কারণ আজ রোববার, এখানে ছুটির দিন। তবে যারা ভারতে আছেন তারা দু’সপ্তাহের জন্য ফিরতে পারবেন না।

যাদের ভিসার মেয়াদ শেষ। এমন কোনো ব্যক্তি থাকলে তাদের এখানে (দূতাবাসে) যোগাযোগ করতে হবে। এখান থেকে একটি প্রশংসাপত্র দেওয়া হবে, তাই নিয়ে দেশে ফিরতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.