‘পাকিস্তান অক্সিজেন দিতে প্রস্তুত, পথ আটকে দাঁড়িয়েছে ভারত সরকার নিজেই’

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পাকিস্তান থেকে অক্সিজেন আমদানি করতে চায় পাঞ্জাব।
কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারই এতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্যটি।

পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির (পিপিসিসি) প্রধান সুনীল জাকাড় বলেছেন, পাকিস্তানে রফতানি করার মতো অক্সিজেন রয়েছে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সেখান থেকে জরুরি ভিত্তিতে আমদানিতে সম্মতিও দিয়েছেন। কিন্তু এই প্রক্রিয়ার পথ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

করোনার প্রকোপ বৃদ্ধিসহ সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়ে গত সোমবার বিশেষ বৈঠক ডেকেছিল পাঞ্জাবের মন্ত্রিসভা।
বৈঠকে অংশ নিয়েছিলেন পিপিসিসি প্রধানও।

পরে তিনি মোদি সরকারের দিকে অভিযোগ তুলে বলেন, রাজ্যে যদি অক্সিজেনের অভাবে আর একটিও প্রাণ যায়, তবে তার জন্য কেন্দ্র দায়ী থাকবে।

সুনীল বলেন, মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, তিনি বিষয়টি (পাকিস্তান থেকে অক্সিজেন আমদানি) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছেন।
কিন্তু সেখান থেকে এখনও কোনও ইতিবাচক সাড়া পাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.