সিঙ্গাপুরে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

চলমান করোনা পরিস্থিতিতে আগামী ২ মে থেকে বাংলাদেশিদের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপরও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপ-প্রধান লরেন্স অং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই চার দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.