করোনা সংক্রমণ কমায় দ. আফ্রিকায় স্বাভাবিক জীবনযাত্রা

করোনাভাইরাসের সংক্রমণ দিনে দিনে কমে আসছে দক্ষিণ আফ্রিকায়। স্বাভাবিক হতে শুরু করেছে বাসিন্দাদের জীবনযাত্রা। একই সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থায় কাটতে শুরু করেছে দেশটির। গতি আসছে অর্থনীতিতে। ঊর্ধ্বমুখী অর্থনীতিতে রেন্ডের মান ভালো থাকায় রেমিট্যান্স পাঠাতে গিয়ে বেশি টাকা পাচ্ছেন প্রবাসীরা।

ঊর্ধ্বমুখী অর্থনীতিতে ডলার কমতে থাকায় ভালো হচ্ছে লোকাল কারেন্সি আর টাকার মান। বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে এবারে রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো।

সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানির ম্যানেজার কাজি ফরহাদ কামাল বলেন, ঈদকে সামনে রেখে এক্সচেঞ্জে রেটে ছাড় দেওয়া হচ্ছে। প্রবাসীদের বাংলাদেশিসহ অন্যদের বৈধ উপায়ে টাকা দেশের পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছি।

দীর্ঘদিন পরে টাকার মান ভালো হওয়ায় এবার প্রিয়জনদের জন্য সামর্থ্যের সব দিয়ে ঈদ খরচের টাকা পাঠাতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.