১২ মে ঢাকা-দুবাই রুটে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান

সংযুক্ত আরব আমিরাত ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাইয়ের পথে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য যেকোনো বিমান- সেলস অফিস, বিমান ওয়েবসাইট (www.biman-airlines.com), বিমান কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.