ডাইনোসরের আমলের একটি মাছ নতুন করে আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার একদল হাঙর শিকারি।
পশ্চিম ভারত মহাসাগরের মাদাগাস্কার উপকূলে মাছটি জীবত পাওয়া গেছে। মাছটিকে সিলাকান্ত বলে ডাকা হয়।
বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, ৪২ কোটি বছর আগের এই মাছ বিলুপ্ত হয়ে গেছে। ১৯৩৮ সালের আগে তখন দক্ষিণ আফ্রিকার উপকূলে স্মরণকালে প্রথমবারের মতো মাছটি আবিষ্কার করা হয়।-খবর নিউজউইকের।
হাঙর শিকারীরা জিলনেট দিয়ে যখন ক্রামগত হাঙর নিশানা করে যাচ্ছিলেন, তখন উচ্চপ্রযুক্তির এই জাল গভীর সমুদ্রে পানির উপরিভাগ থেকে যা ৩২৮ থেকে ৪৯২ ফুট গভীরে যেখানে সিলাকান্তরা জড়ো হয়, সেখানে পৌঁছে যায়।