দেশে ই-কমার্স জায়ান্টে পরিণত হওয়া ইভ্যালি এবার পর্যটন খাতের ব্যবসায় প্রবেশ করছে।
প্রতিষ্ঠানটি দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টকে অধিগ্রহণ করছে। সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করা ফ্লাইট এক্সপার্টে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ৫০০ এর বেশি এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিসোর্ট যুক্ত রয়েছে।
দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
এই মার্জার নিয়ে উভয় প্রতিষ্ঠান একাধিক বৈঠক করেছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।
তবে এই অধিগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইম এ মার্জারের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেন, ইভ্যালি মার্কেট লিডার।
আর ওটিএতে ফ্লাইট এক্সপার্টও সুনামের সঙ্গে কাজ করে আসছে। ইভ্যালির সঙ্গে কোনো প্রতিষ্ঠানের মার্জার হওয়াটা দারুণ কিছু।
সূত্রঃ টেকশহরডটকম
