প্রতিবারের মত এবারও ইতালির জনবহুল এলাকা লারগো প্রেনেসতের খোলা মাঠে ঈদ উদযাপন করেছে বাংলাদেশিসহ অন্যান্যা অভিবাসীরা।
তবে করোনা মহামারির কারণে এবারের ঈদেও তেমন কোনো আনন্দমুখর পরিবেশ দেখা যায়নি। এমনকি জামাত শেষে কেউ কারো সঙ্গে আলিঙ্গন করতে পারেননি বিধিনিষেধের কারণে। তাছাড়া মঙ্গলবার কর্মদিবস থাকায় অনেকেই ঈদের জামাত আদায় করতে পারেননি।
এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবে স্বাস্থ্যবিধি মেনে জামাতগুলো শেষ করা হয়। লারগো প্রেনেসতে ছাড়াও বাংলাদেশি ব্যবসায়ী কেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে নামাজ আদায় করেন রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর(শ্রমকল্যান) মো. এরফানুল হক। রাজধানী রোমের বড় মসজিদ ছাড়াও ইতালির ভেনিস, আনকোনা, মোদেনাসহ আরও অনেক স্থানে ঈদের জামাত আদায় করেছে প্রবাসী বাংলাদেশিরা।
জামাত শেষে প্রবাসি বাংলাদেশিরা জানায়,আমরা ইতালিতে সেই আগের মত ঈদের আনন্দ অনুভব করতে পারিনা। করোনা আমাদের জীবনযাত্রকে সীমিত করে দিয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহায় বেশির ভাগ স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। আবার কোন কোন স্থানে তৃতীয় ও চতুর্থ জামাত হতে দেখা গেছে।
