করোনার বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে।
করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।