পোশাকখাতে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ

দীর্ঘদিন বাংলাদেশের রপ্তানি আয়ের নেতৃত্ব দিয়ে আসছে তৈরি পোশাকখাত।

করোনা মহামারির শুরুতে বড় ধাক্কা খেলেও ফের ফিরতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা।
রপ্তানিযোগ্য পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম করোনা উদ্ভূত পরিস্থিতিতে এখন খানিকটা বিপাকে।
যেমনটা বাংলাদেশ পড়েছিল করোনার শুরুর দিকে।
তাই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের পোশাকশিল্প ঘুরে দাঁড়িয়ে আরও বড় বাজার দখল করতে পারবে বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।
বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের কিছু কারখানা বন্ধ।
উত্তর-মধ্যসহ অন্য কারখানায় এখনো উৎপাদন চলছে।
বায়ার তো আর সবাই সরবে না, কিছু হয়তো মুভ করবে। সুযোগ এসেছে দরদাম করার। যেসব বায়ার আসবে তাদের কাছ থেকে দরদাম করেই অর্ডার নেবো।
এখন ইউরোপ থেকে প্রচুর অর্ডার আসছে, আগামীতে আরও আসবে।
এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.