বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়াল ৪৮ বিলিয়ন ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ-সহায়তায় ভর করে বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটিই সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে।
এ ছাড়াও আইএমএফের ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে।
এই রিজার্ভ দিয়ে ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.